সড়কের পাশে আখক্ষেতে পড়ে ছিল রিকশাচালকের গলাকাটা লাশ

জয়পুরহাট প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৪, ১৯:৩৯আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৯:৩৯

জয়পুরহাটে সড়কের পাশের একটি আখক্ষেত থেকে দিলীপ চন্দ্র দাস নামে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৭টার দিকে পৌর শহরের খঞ্জনপুর-গতনশহর সড়কের পাশের হাতিল মাগ্নিপাড়া এলাকার আখক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত দিলীপ চন্দ্র দাস (৫২) সদর উপজেলার পূর্ব দোগাছি পানিতলা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন দিলীপ। প্রতিদিন রাতে শহরে রিকশা চালিয়ে সকালে বাড়ি ফেরেন। বৃহস্পতিবার বাড়ি না ফেরায় খুঁজতে থাকেন স্বজনরা। সকালে লোকজন হাঁটতে গিয়ে মাগ্নিপাড়া এলাকায় আখক্ষেতে লাশ দেখে পুলিশকে জানান। পুলিশ লাশ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন স্বজনরা। 

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) রানা হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দিলীপ পূর্ব দোগাছি পানিতলা আশ্রয়ণ প্রকল্পে থেকে রিকশা চালিয়ে সংসার চালাতেন। সকালে খবর পাই, রিকশা ছিনতাই করে তাকে গলা কেটে হত্যা করে লাশ আখক্ষেতে ফেলে রাখা হয়েছে। ধারণা করছি, ছিনতাইকারীরা ঘটনাটি ঘটিয়েছে।’

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করছি, অটোরিকশা ছিনতাই করতে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার রিকশাটি পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে