চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭

চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার জন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার খোলসি গ্রামের এজাবুলের ছেলে মাসুদ (২০) এবং একই উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৬)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

ওসি মো. মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে ছুরিকাঘাতে দুজন নিহত এবং চার জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন এবং একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার রেজাউল করিম বলেন, বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বাগবিতণ্ডার জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে।

/এমএস/এএম/
সম্পর্কিত
আইফোনের কিস্তি নিয়ে কলহ; পাহাড় থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু, মায়েরও ঝাঁপ
দেশে এলো কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৫ বাংলাদেশির মরদেহ
ঢাকা-সিলেট মহাসড়কে আবার দুর্ঘটনা, এবার এক পরিবারের তিন জনসহ নিহত ৪
সর্বশেষ খবর
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি