হাতকড়া হাতে বাবার শেষযাত্রায় ছাত্রলীগ নেতা

বগুড়া প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৪, ২০:১৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ২০:১৯

বগুড়ার সারিয়াকান্দিতে এ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার দাফনকাজে অংশ নেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গোলাম রব্বানী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে পুলিশ পাহারায় হাতকড়া পরা অবস্থায় জানাজা ও দাফন শেষে তাকে জেলে ফিরিয়ে নেওয়া হয়েছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোলাম রব্বানী বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার হিন্দুকান্দি এলাকার মৃত হেলাল প্রামাণিকের (৫৫) ছেলে। বিএনপি নেতার নাশকতার মামলায় তিনি গত ৪ ডিসেম্বর গ্রেফতার হন।

গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) রাতে হেলাল প্রামাণিক হৃদরোগে আক্রান্ত হন। তাকে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার্ড করা হয়। হাসপাতালে নেওয়ার পথে হেলাল প্রামাণিক মারা যান। তিনি হিন্দুকান্দি এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

এদিকে মৃত বাবার দাফন ও জানাজায় অংশ নিতে গোলাম রব্বানীর পক্ষে আদালতে আবেদন করা হয়। আদালতের আদেশে তিনি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান।

পরে পুলিশ পাহারায় হাতকড়া পরা অবস্থায় বিকাল ৪টার দিকে রব্বানী তার বাবার জানাজা ও দাফনে অংশ নেন। তার বাবাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে রব্বানীকে বগুড়া জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ওসি জামিরুল ইসলাম জানান, ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী তার বাবার জানাজা ও দাফনে অংশ নিতে আদালতের নির্দেশে এক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। পরে তাকে পুলিশ পাহারায় বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম