স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, গাছে বেঁধে রাখা ছাত্রলীগ নেতাকে উদ্ধার করলো পুলিশ

বগুড়া প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৪, ১৮:৫১আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:৫১

বগুড়ার গাবতলীতে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা রিদিয়াত হোসেন বর্ণকে (২৮) গাছের সঙ্গে বেঁধে পিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে উপজেলার পীরগাছা এলাকায় এ ঘটনা ঘটে।

রিদিয়াত হোসেন বর্ণ স্থানীয় রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্ট গ্রামের আওয়ামী লীগ নেতা শাহিনুর রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের শিশুবিষয়ক সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানান, বর্ণের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার রিদিয়াত এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করছিল। এ সময় স্থানীয়রা তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে পিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে।

রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, ‘বর্ণ একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। বৃহস্পতিবার এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় তাকে পিটুনি দেয় উত্তেজিত জনতা।’

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, বর্ণের বিরুদ্ধে স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার অসংখ্য অভিযোগ রয়েছে। ২০২২ সালের ১৭ জানুয়ারি রামদাসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি। বৃহস্পতিবারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি