চা খেতে ৩শ টাকা নিয়ে এসআই ক্লোজড!

নাটোর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৫, ০৩:৩০আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৩:৩৩

পুলিশ ভেরিফিকেশন দ্রুত ও সহজ করতে চা খাওয়া বাবদ এক সেবাগ্রহীতা দেন ৩শ টাকা। ওই টাকাই কাল হলো। টাকা নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার জেরে পুলিশলাইন্সে ক্লোজ করা হয় ওই এসআইকে।

নাটোর সদর থানার এসআই আমিনুলকে শনিবার (১৮ জানুয়ারি) রাতে ক্লোজ করা হয় নাটোর পুলিশলাইন্সে। সদর থানার ওসি মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নিয়ে ড্রয়ারে রাখছেন এসআই আমিনুল। রুম থেকে বের হওয়ার পর ওই সেবাগ্রহীতা জানান, পুলিশ ভেরিফিকেশনের জন্য তিনি চা খেতে ৩শ টাকা দিয়েছেন। তাকে সাতদিনের মধ্যে কাজ হওয়ার আশ্বাস দেন ওই এসআই।

এক প্রশ্নের জবাবে ওই সেবাগ্রহীতা জানান, এর আগেও তার বাড়িতে পুলিশ ভেরিফিকেশনে গেলে এক পুলিশকে তার এক হাজার টাকা দিতে হয়েছিল।

সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, বিষয়টি দু:খজনক। ওই ঘটনা জানার পর ঊর্ধ্বতন মহল থেকে ওই এসআইকে পুলিশলাইন্সে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এমন দাবিও করেন তিনি।

এ বিষয়ে জানতে ফোন দেওয়া হলেও রিসিভ করেননি অভিযুক্ত এসআই।

/এমএস/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম