বিশ্ববিদ্যালয়ের হলে লুকিয়ে ছিলেন শীর্ষ সন্ত্রাসী নুরুজ্জামান

বগুড়া প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৫, ১২:১৫আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১২:১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে লুকিয়ে থেকেও রক্ষা পেলেন না বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়নের চেয়ারম্যান সন্ত্রাসী নুরুজ্জামান নুরু (৪৫)। শিক্ষার্থীরা টের পেয়ে বুধবার (২২ জানুয়ারি) দুপুরে তাকে অবরুদ্ধ করার পর আশুলিয়া থানায় সোপর্দ করেন।

তার গ্রেফতারের খবরে বিক্ষুব্ধ এলাকাবাসীদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

বগুড়ার শাজাহানপুর থানার ওসি আবদুল ওয়াদুদ ও স্থানীয়রা জানান, শীর্ষ সন্ত্রাসী নুরুজ্জামান নুরু শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের মাঝিড়াপাড়ার মৃত খাজা মিয়ার ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এলাকায় হত্যা, চাঁদাবাজি, জমি দখল ও সহিংসতাসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে শুধু শাজাহানপুর থানায় ১৩টি মামলা চলমান রয়েছে।

ওসি জানান, গত বছরের ৬ এপ্রিল নুরু ও তার বাহিনীর সদস্যরা থানায় ঢুকে বার্মিজ চাকুসহ গ্রেফতার মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। সে সময় তিনি গ্রেফতার হন। ৫ আগস্টের পর জামিনে ছাড়া পেয়ে আত্মগোপন করেন। গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে পালিয়ে থাকেন। এরপর বগুড়া সদর ও বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যাসহ কয়েকটি মামলা হয়। পরে পরিচয় গোপন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে অবস্থান করেন। শিক্ষার্থী না হয়েও নুরু অবৈধভাবে হলে অবস্থানের বিষয়টি শিক্ষার্থীরা টের পান। পরে তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়ে নিশ্চিত হন যে, তিনি অবৈধভাবে হলে অবস্থান করছেন। শিক্ষার্থীরা বুধবার দুপুরে নুরুকে হল এলাকায় অবরুদ্ধ করে প্রশাসনকে খবর দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। এদিকে সন্ত্রাসী নুরুর গ্রেফতারের খবরে এলাকার জনগণের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। তার ওপর হামলার আশঙ্কা থাকায় পুলিশ তার অবস্থান গোপন রেখেছেন।

বৃহস্পতিবার সকালে শাজাহানপুর থানার ওসি আবদুল ওয়াদুদ জানান, কয়েকটি হত্যাসহ ১৩ মামলার আসামি নুরুজ্জামান নুরুকে আশুলিয়া থানা থেকে বগুড়ায় আনা হয়েছে। বিকালে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। তার বিরুদ্ধে সদর থানাতেও কয়েকটি মামলা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের