নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছেন: মান্না

বগুড়া প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৫, ১৯:২৪আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৯:২৪

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘যারা মুগ্ধ, আবু সাঈদসহ দেশের সাধারণ মানুষকে হত্যা করেছে তাদের বিচার হবেই। যারা গুম করেছে, আয়না ঘর করেছে, যারা আন্দোলন দমন করার জন্য অন্যায়ভাবে মানুষের ক্ষতি করেছে তাদের বিচার হবে।’

বুধবার (২৯ জানুয়ারি) বিকালে বগুড়ার শিবগঞ্জে ‘শহীদ মীর মুগ্ধ স্কয়ার’ চত্বরে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ভোট একটি অমূল্য সম্পদ; ভোট, নির্বাচনের জন্য, আমার ভোট আমি দিতে পারি- তার জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছেন। আপনার ভোটাধিকার প্রয়োগ করতে আপনাকেই কাজ করতে হবে। দেশ বদলানোর জন্য দল চাই। যারা চোর-ডাকাত, ভোট চোর তাদেরকে ভোট দেবেন না।’

তিনি আরও বলেন, ‘চোর-পুলিশ, ডাকাত-পুলিশ চলবে না। থানার দালালরা ধরে ধরে মানুষকে মামলা দেয়, সেই মামলার ওপর পুলিশ কাজ করে। সরকার যদি ভালো না হয়, তাহলে সরকারি কর্মকর্তারা সবাই চোর হবে। সরকারি যদি বলে, আমি গদিতে থাকবো, তখন পুলিশ ডেকে ডেকে বলে সরকার বদলালেও আমরা আছি, পিঠের চামড়া রাখবো না।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের শাসনামলে দেশে লুটপাট, মানুষ হত্যা ও গুম করে মাটির নিচে রেখেছিলেন। তিনি হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের বাইরে পাচার করেছেন। দিনের ভোট রাতেই হয়েছে, বিকালে শুধু তাদের বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তাই নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে।’

শিবগঞ্জ উপজেলা যুব ঐক্যের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নাগরিক ঐক্যের সদস্য আব্দুর রাজ্জাক সজিব, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম, সাইদুর রহমান সাগর, এনামুল হক সরকার, হারুনুর রশিদ, সৈকত আমিন বিদ্যুৎ, সাজু আলম, আনোয়ার হোসেন, মাহবুব মোরশেদ হীরা, যুব ঐক্যের রিমন, সৌরভ, নাইম, মোস্তফা প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক ঐক্যের
তবু আশাবাদী হতে চাই
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী