কার্যালয়ে প্রবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৪ আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির সম্মেলন প্রস্তুতি সভা ও কার্যালয়ে প্রবেশকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৫ থেকে ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপির ২ ও ৬নং সংসদীয় আসনের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এম এ মুহিত সভার কার্যক্রম শুরু করলে এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সারোয়ার তার সমর্থকদের সঙ্গে দলীয় কার্যালয়ে প্রবেশ করতে গেলে এম এ মুহিতের সমর্থকরা বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় গোলাম সারোয়ারসহ উভয়পক্ষের ১৫ থেকে ২০ নেতাকর্মী আহত হয়।

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, বিএনপির দলীয় কার্যালয়ে প্রবেশকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
এমপি পদ হারালেন মিষ্টি, আপসে রক্ষা পাবেন গাজী নজরুল?
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি