ছাত্রাবাসে মিললো রাবি শিক্ষার্থীর মরদেহ

রাজশাহী প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫০

ছাত্রাবাসে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সিফাতুল্লাহ সিফাত নামে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বরগুনা জেলার বামনা উপজেলার আব্দুল মান্নানের ছেলে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেহেরচণ্ডী এলাকার তুহিন ছাত্রাবাস থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। তার সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সে বেশ কিছুদিন ধরে হতাশাগ্রস্ত ছিল। হতাশা থেকেই আত্মহত্যা করেছে বলে আমরা ধারণা করছি।’

ফিশারিজ বিভাগ সূত্রে জানা গেছে, বিকালে ছাত্রাবাসের কক্ষে একাই ছিলেন সিফাত। সন্ধ্যার দিকে কক্ষের ফ্যানের সঙ্গে গলায় গামছা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। বেশ কিছুদিন যাবৎ সিফাত মানসিক চাপে ছিলেন।

ফিশারিজ অনুষদের সভাপতি অধ্যাপক এ বি এম মহসীন জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে অনেকে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে নিয়ে গেছে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও বলা যাচ্ছে না।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী