নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

নওগাঁ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৭ আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৭

নওগাঁর আত্রাইয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে স্বর্ণালঙ্কার ও টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আহসানগঞ্জ হাটসংলগ্ন মালাধার সেতু এলাকায় এ ঘটনা ঘটে। 

ডাকাতদের রডের আঘাতে নান্টু প্রামাণিক (৪০) নামের ওই স্বর্ণ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি উপজেলার দাঁড়িয়াগাথী গ্রামে। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, তার কাছ থেকে ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ৩০০ ভরি চাঁদির অলঙ্কার ও দুই লাখ টাকা নিয়ে গেছে ডাকাতরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নান্টু প্রামাণিক দীর্ঘদিন ধরে আত্রাই উপজেলা সদরের সাবরেজিস্ট্রি অফিসসংলগ্ন স্বর্ণপট্টি এলাকায় স্বর্ণের ব্যবসা করেন। তার ব্যবসাপ্রতিষ্ঠানের নাম রিংকু জুয়েলার্স। প্রতিদিন দোকানে বেচাবিক্রি ও স্বর্ণালঙ্কারের কাজ শেষ করে দোকানের মজুত স্বর্ণালঙ্কার ও টাকা বাড়িতে নিয়ে যান। সোমবার রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে মোটরসাইকেলে করে নিয়ে বাড়িতে ফিরছিলেন। আহসানগঞ্জ হাটসংলগ্ন মালাধার সেতুর কাছে পৌঁছালে ডাকাত দল পেছন থেকে তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে তাকে উপর্যুপরি আঘাত করে ব্যাগে থাকা স্বর্ণালঙ্কার, চাঁদির অলঙ্কার ও নগদ টাকা লুট করে নেয় ডাকাতরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সংবাদ পেয়ে রাতেই নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কুদরত-ই খোদা, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন বলেন, ওই ব্যবসায়ীর মাথায় ও হাতে আঘাত করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ডাকাতরা। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

/এএম/
সম্পর্কিত
ভিক্ষুকে অস্ত্রের মুখে জিম্মি করে বৌদ্ধবিহারে ডাকাতি, বলে গেলো ‌‘চুপ করে বসে থাকেন’
বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি
বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ ৫ জন গ্রেফতার
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম