রাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ, ভোটগ্রহণ কবে

রাজশাহী প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে। রোডম্যাপ অনুযায়ী জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষক ও শিক্ষার্থীদের অনলাইনে রাকসু বিধিমালার খসড়া সংশোধনী সম্পর্কে পরামর্শ ও মতামত প্রদানের শেষ তারিখ আগামী ২৮ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। রাকসু বিধিমালা ও নির্বাচনের আচরণবিধি চূড়ান্তকরণ ও  প্রকাশ করা হবে ১৩ এপ্রিল। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ এপ্রিল। ভোটার তালিকা সম্পর্কে আপত্তি প্রকাশ করা যাবে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এ ছাড়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৩ মে। মনোয়নপত্র বিতরণ করা হবে ১৫ মে। মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৯ মে। মনোনয়নপত্র নিরীক্ষা ও বাছাই করা হবে ২০ মে। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২২ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাকসু বিধিমালার খসড়া অনলাইনে প্রকাশের তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিশন বা কমিটি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে।

/কেএইচটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী