বন্ধ মন্দিরে বাঁশ ঢুকিয়ে প্রতিমা ভাঙচুর

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ মার্চ ২০২৫, ১৪:২৫ আপডেট : ০২ মার্চ ২০২৫, ১৪:৩১

সিরাজগঞ্জের কাজীপুরে একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১ মার্চ) রাতে উপজেলার সোনামুখী বাজারে ‘শিখা স্মৃতি সর্বজনীন দুর্গা মন্দিরে’ এ ঘটনা ঘটে বলে জানান মন্দিরের তত্ত্বাবধায়ক যতন কুমার কর্মকার।

সংবাদ পেয়ে রবিবার (২ মার্চ) সকালে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক ও কাজিপুর থানার ওসি নুরে আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্দিরের তত্ত্বাবধায়ক যতন কুমার কর্মকার বলেন, ‘রবিবার ভোরে মন্দিরে পূজা দিতে গিয়ে প্রতিমা ভাঙা দেখতে পাই। পাকা মন্দিরের সামনে স্টেইনলেস স্টিলের বেড়া দেওয়া আছে। কে বা কারা বাইরে থেকে মন্দিরের ভেতরে বাঁশ ঢুকিয়ে দিয়ে প্রতিমাটি ভেঙে মেঝেতে ফেলে রেখেছে। বিষয়টি প্রশাসনকে জানানো করা হয়েছে।’

এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন তিনি।

কাজীপুর থানার ওসি নুরে আলম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতের বেলায় কে বা কারা মন্দিরে থাকা একমাত্র সরস্বতী প্রতিমা ভাঙচুর করেছে। জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
বাথানের ঘর থেকে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম