রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

রাজশাহী প্রতিনিধি
০৭ মার্চ ২০২৫, ২৩:৫৮আপডেট : ০৭ মার্চ ২০২৫, ২৩:৫৮

রাজশাহী নগরী দড়িখড়বোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গোয়েন্দা সংস্থার সদস্যসহ তিন জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ ছাড়াও এক সাংবাদিকেরসহ দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। উত্তেজনা রাত ১১টা পর্যন্ত চলমান ছিল। তবে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে নগরীর দড়িখড়বোনা এলাকার মুন রাবেয়া টাওয়ার থেকে যুবলীগ নেতা সাব্বির বাবুকে ধরিয়ে দেন মহিলা দলের নেত্রী লাভলী। এর জেরে সন্ধ্যায় মহিলা দলের নেত্রী লাভলীর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। হামলাকারীরা সেখান থেকে সরে এলে নগরীর দড়িখড়বোনা এলাকায় লাভলী গ্রুপের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইটপাটকেলের আঘাতে নগর গোয়েন্দা পুলিশের সদস্য তোফাজ্জলসহ আরও দুই জন আহত হন। এ সময় দড়িখড়বোনা এলাকায় থেমে থাকা দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এর মধ্যে একটি মোটরসাইকেল ‘আজকের পত্রিকার’ মাল্টিমিডিয়া রিপোর্টার জাহিদ হাসান সাব্বিরের।

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনে তিনি মোটরসাইকেলে ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে দূরে সড়কের পাশে তার মোটরসাইকেলটি রাখা ছিল। এ সময় তার মোটরসাইকেলেও আগুন দেয় বিক্ষুব্ধরা। রাত সাড়ে ১০টার দিকে দড়িখড়বোনা, শালবাগান ও রেলগেট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক হোসেন জানান, সংঘর্ষের খবরে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এখন পরিস্থিতি শান্ত। সংঘর্ষের কারণ জানতে পুলিশ কাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি