সিরাজগঞ্জে মহাসড়কে যাত্রীবাহী মাইক্রোবাসে ডাকাতি

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ মার্চ ২০২৫, ০৯:৪৪আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৯:৪৪

যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে ডাকাতি হয়েছে। রবিবার (৯ মার্চ) রাত ৯টার দিকে মহাসড়কের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রাজশাহীর উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি সিরাজগঞ্জের কোনাবাড়ি এলাকায় ডাকাতের কবলে পড়ে। এ সময় সাতটি মোবাইল ফোন ও নগদ প্রায় ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় রাতেই যমুনা সেতু পশ্চিম থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, কোনাবাড়ি এলাকায় ডাকাতরা মাইক্রোবাসটিতে ইট ছুড়ে মারলে চালক মাইক্রোবাসটি থামান। সে সময় সাত-আটজনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে। তারা সাতটি মোবাইল ফোন ও নগদ প্রায় ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। বিষয়টি জানার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, যাত্রীরা সবাই সুরক্ষিত আছেন এবং ডাকাতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী