বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী ৩ বন্ধু নিহত

বগুড়া প্রতিনিধি
১৩ মার্চ ২০২৫, ০০:১৩আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০০:১৫

বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশা মিয়ার ছেলে নাঈম ইসলাম (২১), একই এলাকার লিটনের ছেলে রিফাত রহমান (২২) ও সিদ্দিকের ছেলে সেলিম হোসেন (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে কয়েরখালী বাজার থেকে নাঈম, সেলিম ও রিফাত মোটরসাইকেল নিয়ে শেরপুর যান। ইফতারের আগে দ্রুতগতিতে বাড়ির দিকে ফেরার পথে ধড়মোকাম এলাকার ধড়মোকাম ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেটকারকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে মোটরসাইকেলের আরোহীরা ছিটকে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের চাপা দেয়। 

গুরুতর আহত অবস্থায় নাঈম, রিফাত ও সেলিমকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। সেলিম ও রিফাতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এর কিছুক্ষণ পর সেখানে সেলিমের
মৃত্যু হয়। একই হাসপাতালে রাত সাড়ে ১০টার দিকে রিফাতও মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজিজুল হক বলেন, ‌‘তিন যুবকের লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া যে ট্রাকটি ওই তিন জনকে চাপা দিয়েছে, সেটি শনাক্ত করার চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী