ডাকাতির পর পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে ডাকাত নিহত, আহত ২

নওগাঁ প্রতিনিধি
২০ মার্চ ২০২৫, ১১:২৭আপডেট : ২০ মার্চ ২০২৫, ১১:২৭

নওগাঁয় ডাকাতির পর পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই ডাকাত। বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর ৪টার দিকে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ডাকাতের নাম-পরিচয় জানা যায়নি। আহত দুই ডাকাত হলেন- রুবেল হোসেন ও মাসুদ রানা। আহত অবস্থায় আটক দুই ডাকাত মাসুদ ও রুবেলকে নওগাঁ সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতির চেষ্টাকালে বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী বেরিয়ে এলে ডাকাতরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ এবং নওগাঁ সদর থানা পুলিশ নওহাটার মোড়, আব্দুল জলিল পার্কসহ ৬টি স্থানে ব্যারিকেড দেয় ও তাদের ধাওয়া করে। ডাকাতরা ওই ছয়টি স্থানের ব্যারিকেড ভেঙে পালিয়ে যাবার সময় নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় তাদের ট্রাক উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিন জন গুরুতর আহত হন।  আহত তিন জনকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। ডাকাতদের ওই ট্রাক থেকে একটি গরু ও দুটি ছাগল উদ্ধার করা হয়েছে।

নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, আহত দুই ডাকাত মাসুদ ও রুবেলকে আটক করা হয়েছে। তাদের সদর হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর নিহত ডাকাতের লাশের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের বাড়ি বগুড়া ও নওগাঁ জেলার মহাদেবপুর ও রানীনগর থানায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী