সরকারি পুকুরের মাছ ধরে নিয়ে গেলেন বিএনপি নেতা

জামালপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০২৫, ১৭:৫৩আপডেট : ২৯ মার্চ ২০২৫, ২১:১৫

জামালপুরে সরকারি একটি পুকুরের মাছ ধরে নিয়ে গেছেন আপেল মাহমুদ নামের বিএনপির এক নেতা। শনিবার ভোরে ফুলবাড়িয়া এলাকার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় প্রাঙ্গণের পুকুর থেকে মাছ ধরে নিয়ে যান তিনি।

অভিযুক্ত এস এম আপেল মাহমুদ জামালপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ  ও শহরের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা।

পাউবো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার ভোরে আপেল মাহমুদ জেলেসহ ১০ থেকে ১২ জন লোক নিয়ে এসে পাউবোর পুকুরে জাল দিয়ে মাছ ধরতে শুরু করেন। খবর পেয়ে পাউবোর কর্মকর্তা-কর্মচারীরা পুকুর পাড়ে গিয়ে তাকে মাছ ধরতে নিষেধ করেন। কিন্তু ওই নেতা তাদের বিভিন্নভাবে শাসান। পরে পাউবোর কর্মকর্তারা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই নেতা মাছ ধরে নিয়ে যান।

জামালপুর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আশরাফ জানান, খবর পেয়ে তারা গিয়ে দেখেন মাছ ধরা শেষ। জাল ভ্যানে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তখন ভ্যান থেকে তারা জাল নামান। পরে পাউবোর কয়েকজন কর্মকর্তার সম্মতিতে জাল ফেরত দেওয়া হয়। পাউবোর পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাউবোর জামালপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান বলেন, তিন মাস আগে পুকুরে মাছের পোনা ছাড়া হয়েছিল। মাছ তেমন একটা বড়ও হয়নি। হঠাৎ সকালে অফিস থেকে জানানো হয়, আপেল নামের ওই ব্যক্তি পুকুরে জাল ফেলে মাছ ধরছেন। পরে উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলামসহ কয়েকজন পুকুর পাড়ে যান। কিন্তু এর আগেই তারা মাছ ধরে নিয়ে গেছেন। তখন পুকুর পাড়ে ওই নেতা ও তার লোকজন ছিলেন। তিনি (আপেল) শফিকুল ইসলামকে নানাভাবে হুমকিও দেন। পরে বিষয়টি বিএনপির কয়েকজন নেতাকে জানিয়েছি আমরা।

এ বিষয়ে এস এম আপেল মাহমুদ বলেন, ‘ওই জায়গায় আমি মাছ ছাড়ছি। সরকারি পুকুরে আমি মাছ অবমুক্ত করছি। সেখান থেকে ধরে নিয়ে এসেছি।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, দলের দু-একজন নেতাকর্মীর অপকর্মের দায় বিএনপি নেবে না। অপকর্মের দায় তাকেই বহন করতে হবে। অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এএম/
সম্পর্কিত
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
নারায়ণগঞ্জে নৌ-পুলিশ কর্মকর্তার অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল
সর্বশেষ খবর
৬ গোলের ম্যাচে চীনের প্রোভিন্স দলের সঙ্গে বাংলাদেশের ড্র
৬ গোলের ম্যাচে চীনের প্রোভিন্স দলের সঙ্গে বাংলাদেশের ড্র
পাকিস্তানের বাধা পাকিস্তানই!
পাকিস্তানের বাধা পাকিস্তানই!
বিদ্যুৎ কোথায় আছে জানেন, সংসদের ভেতরে এবং মন্ত্রীর বাড়িঘরে: জামায়াত আমির
বিদ্যুৎ কোথায় আছে জানেন, সংসদের ভেতরে এবং মন্ত্রীর বাড়িঘরে: জামায়াত আমির
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা নেই ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা নেই ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক