নাটোরে আদালতের মালখানা থেকে নগদ টাকা ও অলংকার চুরি, আটক ৪

রাজশাহী প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৫, ২১:৩৭আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ২১:৩৭

নাটোর আদালতের মালখানার জানালা ও তালা ভেঙে নগদ ৩৭ লাখ টাকা ও স্বর্ণ-রুপার অলংকারসহ বিভিন্ন আলামত চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন চার জনকে পুলিশ আটক করেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে নাটোর আদালতের স্টোররুমে এ ঘটনা ঘটে। এ ঘটনা উদঘাটনের জন্য পুলিশ আটকদের নাম প্রকাশ না করার জন্য দাবি করেছেন।

জানা যায়, শুক্রবার (১১ এপ্রিল) সকালে আদালতের পুলিশ কর্মকর্তারা অফিসে প্রবেশ করলে মালখানার তালা ভাঙা দেখতে পান। এ বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাটি নাটোরের পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান হয়। পরে খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইনসহ পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘শুক্রবার সকালে পুলিশ সদস্যরা মালখানার জানালা ও গেটের তালা ভাঙা দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখতে পাই মালখানার দরজার তালা ভাঙা। এটি সংঘবদ্ধ চোরের একটি দল ঘটিয়েছে। তারা প্রথমে জানালার গ্রিল কেটে অফিসে প্রবেশ করে। এরপর তারা স্টোররুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আনুমানিক নগদ ৩৭ লাখ টাকা ও স্বর্ণ-রুপার অলংকার চুরি করে পালিয়ে যায়। এর আগে চক্রটি আদালতের আশপাশের সিসিটিভি সংযোগ এবং ভিডিও রেকর্ডারগুলো বিচ্ছিন্ন করে খুলে নিয়ে যায়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে পুলিশ আটক করেছে।’

এ ঘটনায় মামলার কাজ চলছে। বিষয়টি নিয়ে পুলিশের কয়েকটি টিম তদন্তে কাজ করছে। এ ঘটনার মূলে আর কারা রয়েছেন তা উদঘাটনের জন্য পুলিশের পক্ষ থেকে আটকদের নাম প্রকাশ না করার কথাও বলেন তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী