ভাগনের সঙ্গে হাতাহাতিতে মামা নিহত

রাজশাহী প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৫, ২৩:৫৬আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ২৩:৫৬

রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ভাগনের সঙ্গে হাতাহাতিতে সুরুজ আলী (৫২) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় অসুস্থ অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় নগরীর ঘোড়া চত্বর এলাকায় এ ঘটনায় ঘটে। নিহত সুরুজ নগরীর বিলসিমলা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন মাইক্রো চালক।

রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, ভাগনের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে হাতাহাতির পর সুরুজ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নিহত সুরুজ আলীর ছয় ভাই ও তিন বোন। সুরুজ আলীর বাবা মারা যাওয়ার আগে নগরীর বন্ধ গেটের বসতবাড়ি পাঁচ ছেলের নামে দিয়ে যান। এ নিয়ে দুই বোনের সঙ্গে ভাইদের বিরোধ চলছিল। শুক্রবার বিকালে দুই বোন তার ছেলেদের নিয়ে বাড়িতে গিয়ে তিন ভাইকে হত্যার হুমকি দেন। এতে সুরুজ আলীসহ তার অন্য দুই ভাই রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি করেন। থানা থেকে বাড়ি ফেরার পথে ঘোড়া চত্বরে পৌঁছালে ভাগনে হিরা ও লিলুসহ কয়েকজন সুরুজ আলীসহ মামাদের ওপর হামলা চালান।

এতে সুরুজ আলী আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ঘটনার পর ভাগিনা পালিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম