বাসের ধাক্কায় সাবেক পুলিশ সদস্য নিহত

রাজশাহী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৫, ১০:১৯আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১০:১৯

রাজশাহীতে বাসের ধাক্কায় পুলিশের সাবেক এক সদস্য নিহত হয়েছেন। রবিবার (২৭ এপ্রিল) বিকালে রাজশাহী নগরীর কাশিয়াডাঙা নগরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে।

নিহত সাবেক পুলিশ সদস্যের নাম ওলিউর রহমান (৭০)। তিনি নগরীর বুলনপুর এলাকার বাসিন্দা। তার নিজস্ব মিনি পিকআপের ব্যবসা আছে।

কাশিয়াডাঙ্গা থানার এসআই মনিরুজ্জামান বলেন, ওলিউর রহমান নগরপাড়া থেকে কাশিয়াডাঙ্গার রাস্তার পাশ ঘেঁষে যাচ্ছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী গ্রামীণ ট্রাভেলসের একটি বাস তাকে ধাক্কা দেয়। তাকে প্রায় ৫০ মিটার পর্যন্ত নিয়েও যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে। বাসের সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়েছে। এ ছাড়াও বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের