‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী ১৫ মে থেকে রাজশাহীতে আম পাড়া শুরু

রাজশাহী প্রতিনিধি
০৭ মে ২০২৫, ১৪:২২আপডেট : ০৭ মে ২০২৫, ১৪:২২

আগামী ১৫ মে থেকে সব ধরনের গুটি আম গাছ থেকে নামাতে পারবেন চাষিরা। রাজশাহী জেলার আম পাড়ার সময় নির্ধারণ বিষয়ে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ে মতবিনিময় সভায় এমন তথ্য জানানো হয়।

বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

এ সময় কৃষি কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও আম পরিবহনে নিয়োজিত সবার সঙ্গে আলোচনা করে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করা হয়।

রাজশাহীর ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী, ১৫ মে থেকে সব ধরনের গুটি আম নামাতে পারবেন চাষিরা। গত বছর আম পাড়ার শুরুর সময় ছিল ১৫ মে। তার আগের বার ৪ মে। এ ছাড়া ২০২২ সালে ছিল ১৩ মে থেকে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর সকল গুটি জাতের আম ১৫ মে থেকে পাড়া শুরু হবে। ২০ মে থেকে গোপালভোগ, রানীপছন্দ বা লক্ষণভোগ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ৩০ মে, বানানা ম্যাঙ্গু বা ল্যাংড়া ১০ জুন, আমরুপালি বা ফজলি ১৫ জুন, ৫ জুলাই বারি আম-৪, আশ্বিনা ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই পাড়া যাবে। এ ছাড়া সারা বছর পাওয়া যাবে কাটিমন ও বারি আম-১১।

এ বছর আমের আবাদ হয়েছে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে। সম্ভাব্য গড় উৎপাদন ১৩ দশমিক ২৬ (টন), সম্ভাব্য মোট উৎপাদন ২ লাখ ৬০ হাজার ৬ মেট্রিক টন। এ ছাড়া সম্ভাব্য মোট বিক্রি এক হাজার ছয়শ পঁচানব্বই কোটি পঁচাশি লাখ পঁচাত্তর হাজার ছয়শ বিশ টাকা।

সভায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, ‘আগামী ১৫ মে থেকে সব ধরনের গুটি আম পাড়তে পারবেন চাষিরা। যদি কোনও ধরনের দুর্যোগ হয়, সেক্ষেত্রে চাষিরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুমতি নিয়ে আগাম আম পাড়তে পারবেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম