বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু: পুলিশ বলছে চুরি, পরিবারের দাবি হত্যা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৩ মে ২০২৫, ১৯:৫৮আপডেট : ২৩ মে ২০২৫, ১৯:৫৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈকত নামে এক যুবকের মৃত্যু হয়েছে, এমনটাই জানিয়েছে পুলিশ। বিপরীতে এটিকে পরিকল্পিত হত্যা বলছে পরিবার।

সৈকত মিয়া পূর্বাচল উপশহরের ৮ নম্বর সেক্টর সুলফিনা এলাকার মোস্তফা মিয়ার ছেলে।

পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে পূর্বাচল ২ নম্বর সেক্টর এলাকায় ডেসকোর বিদ্যুতের তার চুরি করতে যায় জাহিদ, হৃদয়, হাবিবুল্লা ও সৈকত। এ সময় বিদ্যুতের খুঁটির ওপরে উঠে তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সৈকত। পরে পরিবারের কাউকে না জানিয়ে তার সহযোগীরা গুরুতর অবস্থায় সৈকতকে উদ্ধার করে পার্শ্ববর্তী আশিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সৈকতের বাবা মোস্তফা মিয়ার দাবি, তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে তার বন্ধুরা তাকে বিষ খাইয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

ইনচার্জ আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি