জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন, এগিয়ে এসে আহত শ্যালক-স্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
২৪ মে ২০২৫, ১২:৫৫ আপডেট : ২৪ মে ২০২৫, ১২:৫৫

দিনাজপুরের বীরগঞ্জে জামাইয়ের বিরুদ্ধে ধারালো ছুরির আঘাতে শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় এগিয়ে আসলে স্ত্রী ও শ্যালককেও আঘাত করে আহত করা হয়। অভিযুক্ত জামাই সামিয়েল মার্ডিকে (৩৮) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শাশুড়ির নাম বাহা বেসরা (৫৫)। তিনি ওই গ্রামের মৃত বুদরা হাসদার স্ত্রী।

এ ঘটনায় আহতরা হলেন- সামিয়েল মার্ডির স্ত্রী মিনি হাসদা (৩৬) এবং একই এলাকার সুখন কিস্কুর ছেলে বিকাশ কিস্কু (৩৫)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আটক জামাই সামিয়েল মার্ডি একই এলাকার দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সামিয়েল মার্ডির সঙ্গে স্ত্রী মিনি হাসদার পারিবারিক কলহ চলে আসছিল। কলহের জের ধরে গত ১৫ দিন আগে মিনি হাসদা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চাউলিয়া রামপাড়া গ্রামে চলে আসেন।

শুক্রবার গভীর রাতে সামিয়েল মার্ডি শ্বশুরবাড়িতে গেলে আবারও কলহ লাগে এবং একপর্যায়ে শাশুড়ি বাহা বেসরাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এ সময় স্ত্রী মিনি হাসদা এবং শ্যালক বিকাশ কিস্কু এগিয়ে আসলে তাদেরকেও আঘাত করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থলে বাহা বেসরাকে মৃত অবস্থায় পায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যার অভিযোগে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ সামিয়েল মার্ডিকে আটক করে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, বললেন ‘আ.লীগের নেতাকর্মীরাই করেছে’
অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ, সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক
মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক