অভিমান করে নদীতে ঝাঁপ, কলেজছাত্রী নিখোঁজ

বগুড়া প্রতিনিধি
০৬ জুন ২০২৫, ২২:৪৭আপডেট : ০৬ জুন ২০২৫, ২২:৪৭

বগুড়ার শাজাহানপুরে নদীতে ঝাঁপ দিয়ে সানজিদা খাতুন (১৭) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৬ জুন) বিকালে উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ায় বাড়ির কাছে করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যার পর পর্যন্ত নদীতে তল্লাশি করে তার সন্ধান পায়নি।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, সানজিদা খাতুন বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলাম লিটনের মেয়ে। সে শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। শুক্রবার দুপুরে পারিবারিক কোনও বিষয় নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে সানজিদা খাতুনের ঝগড়া হয়। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে যান। বিকাল সাড়ে ৩টার দিকে সানজিদা খাতুন বাড়ির কাছে করতোয়া নদীতে ঝাঁপ দেন।

এলাকাবাসীরা টের পেয়ে সঙ্গে সঙ্গে নৌকা নিয়ে নদীতে তল্লাশি শুরু করেন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল নদীতে ছাত্রীকে খোঁজেন।

সন্ধ্যার দিকে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে নেমে তল্লাশি করেও ছাত্রীর সন্ধান পায়নি। এ সময় নদীর পাড়ে স্বজনরা আহাজারি করেন।

ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে কলেজছাত্রী সানজিদা খাতুন নদীতে ঝাঁপ দিয়েছে। সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল নদীতে তল্লাশি করে তাকে উদ্ধার করতে পারেনি। শনিবার সকালে ঈদুল আজহার নামাজের পর আবারও নদীতে ডুবুরি নামবে। ঈদের আগে এমন ঘটনায় ছাত্রীর পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের