মাকে মারধরের প্রতিবাদ করায় কিশোরকে পিটিয়ে হত্যা: দুই আসামি গ্রেফতার

পাবনা প্রতিনিধি
২২ জুন ২০২৫, ০৮:২৫আপডেট : ২২ জুন ২০২৫, ০৮:২৫

পাবনার আমিনপুরে মায়ের ওপর অন্যায় হলে প্রতিবাদ করতে গিয়েছিল কিশোর আশিক মণ্ডল (১৭)। শান্তভাবে ক্ষমাও চেয়েছিল, তবু রেহাই পায়নি। নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা হয় তাকে। এই ঘটনায় করা হত্যা মামলার দুই আসামিকে রাজবাড়ী থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

ঘটনাটি ঘটেছে ১৭ জুন, আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের রামকান্তপুর গ্রামে। আশিকের বাড়ি শ্রীপুর (হঠাৎপাড়া) গ্রামে।

স্থানীয়রা জানান, এক প্রতিবেশীর জমিতে গরু ঢুকে ফসল খায়। সেই দোষ তুলে দেওয়া হয় আশিকের মায়ের ঘাড়ে। প্রতিবেশী আরোফ মৃধা ও তার লোকজন আশিকের মাকে ঘরের ভেতরে ঢুকে মারধর করে।

পরে আশিক বাড়ি ফিরে মায়ের ওপর হামলার কথা শুনে প্রতিবাদ করতে যায়। সবার সামনে দাঁড়িয়ে শান্তভাবে বলে, ‘আমার মায়ের গায়ে হাত তুলেছেন কেন?’ সেখানেই সে নিজেও হামলার শিকার হয়। লাঠি, বাঁশ দিয়ে সবাই মিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে আশিককে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে রাজশাহীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১৮ জুন আশিকের ভাই নূর ইসলাম মণ্ডল আমিনপুর থানায় ছয় জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

পরে র‍্যাব সদর দফতরের সহায়তায় র‍্যাব-১২ (পাবনা) ও র‍্যাব-১০ (ফরিদপুর) যৌথভাবে অভিযান চালিয়ে শনিবার (২১ জুন) বিকালে রাজবাড়ীর হরিণবাড়িয়া চর থেকে ১ নম্বর আসামি সহিদ মৃধা (৩৬) এবং মাধবপুর বাজার এলাকা থেকে ৩ নম্বর আসামি সাগর মৃধাকে (১৯) গ্রেফতার করে। তারা দুজনেই আশিকের প্রতিবেশী।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী