গাজীপুরে ১৬০ বোতল বিদেশি মদসহ দুজন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২১ জুন ২০২৫, ২১:৪০আপডেট : ২১ জুন ২০২৫, ২১:৪০

গাজীপুরের শ্রীপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। শনিবার (২১ জুন) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ফুটওভার ব্রিজের নিচে ঢাকাগামী ওই কাভার্ডভ্যান থেকে ১৬০ বোতল মদ জব্দ করা হয়। বিকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক।

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বোয়ালকান্দি গ্রামের মৃত আমির হামজার ছেলে কাভার্ডভ্যানের চালক ইমরান হোসেন (২৪) এবং নেত্রকোনা সদরের রৌহা বাজার এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে কাভার্ডভ্যানের হেলপার আরিফ হোসেন বাপ্পী বাবু (২৪)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, কলমাকান্দা উপজেলা এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ নিয়ে একটি কাভার্ডভ্যান ঢাকার দিকে যাচ্ছে, এমন সংবাদ পেয়ে জৈনা বাজার ফুটওভার ব্রিজের নিচে চেকপোস্ট বসায় ডিবি পুলিশ। এ সময় কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে ১৬০ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ জব্দ এবং গাড়ির চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শ্রীপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন মদগুলো শ্রীপুর উপজেলার মাওনা এলাকার তাজুল ইসলামের কাছে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাজুল ইসলাম কৌশলে পালিয়ে যান। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের