ভুয়া পুলিশের বেশে ডাকাতি করা দুজন গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০৮ জুলাই ২০২৫, ২০:০১আপডেট : ০৮ জুলাই ২০২৫, ২০:০১

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের বেশে ডাকাতির ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে রাজশাহীর দুটি এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৭ জুলাই) দিনগত রাতে র‌্যাব-৫-এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়।

গ্রেফতার দুজন হলেন- নওগাঁর মান্দা উপজেলার নবগ্রাম এলাকার তানভীর ওরফে ইব্রাহিম ওরফে মিলন (৩০) ও চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর উপজেলার হাজীপাড়া এলাকার আমিনুল মোমেনীন (৩১)।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম ব্যাংক টাউন আবাসিক এলাকায় অভিযানে মিলনকে গ্রেফতার করা হয়। অন্যজনকে গ্রেফতার করা হয় রাজশাহীর মোহনপুর উপজেলার বসন্তকেদার বিদিরপুর গ্রাম থেকে।

র‌্যাব জানিয়েছে, গত ১৫ মে মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একদল ডাকাত সদস্য নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে ডাকাতির প্রস্তুতি নেয়। মির্জাপুর থানা পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুজনকে আটক করতে সক্ষম হলেও দলের মূল হোতাসহ ৫-৬ জন পালিয়ে যায়। এ সময় আটকদের দেহ তল্লাশিতে এক জোড়া পুলিশের হ্যান্ডকাফসহ বিভিন্ন পুলিশি সরঞ্জাম উদ্ধার হয়। পরে মির্জাপুর থানা পুলিশ এই ঘটনায় একটি নিয়মিত মামলা করে। আর আসামিদের গ্রেফতারে পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় র‌্যাব অভিযান চালিয়ে ডাকাত দলের নেতা মিলন ও সদস্য আমিনুলকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ঢাকা, টাঙ্গাইল, গাজীপুরসহ বিভিন্ন জেলার মহাসড়কে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। আইনি ব্যবস্থা নিতে তাদের মির্জাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী