কারামুক্ত নেতার সংবর্ধনায় এসে বিএনপি নেত্রীর মৃত্যু

পাবনা প্রতিনিধি
১৫ জুলাই ২০২৫, ০৯:১১আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৯:১১

২০ বছর পর কারামুক্ত হয়ে ফিরে আসা বিএনপি নেতার সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আমেনা খাতুন (৪৫) নামে এক নেত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুর ২টার দিকে পাবনার ঈশ্বরদী পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

মৃত আমেনা খাতুন সলিমপুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাশুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন কারামুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন। তাকে বরণ করে নিতে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে এক সংবর্ধনার আয়োজন করা হয়। আমেনা খাতুন নিজ নেতৃত্বে মিছিলসহ সেখানে উপস্থিত হন। প্রচণ্ড গরমে একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এবং মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাফরুহা আক্তার বলেন, ‘আমেনা খাতুনের নেতৃত্বে বিশাল মিছিল করে আমরা সংবর্ধনায় অংশ নিই। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।’

এ ঘটনায় পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও শরিফুল ইসলাম তুহিন শোক প্রকাশ করেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী