মসজিদ নির্মাণ নিয়ে সহিংসতা-প্রাণহানির ঘটনায় তারাপুরে ১৪৪ ধারা জারি

পাবনা প্রতিনিধি
২৭ জুলাই ২০২৫, ১১:৫৯আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১১:৫৯

পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। তার নাম হাফিজুর রহমান হাফিজ (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। সংঘর্ষের পরদিন প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে দুটি মসজিদ নির্মাণ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে অংশ নেয় প্রায় ২০০ থেকে ২৫০ জন। আহতদের মধ্যে কয়েকজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাফিজুর রহমান হাফিজকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে শনিবার (২৬ জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাফিজুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শনিবার বিকালে উত্তেজিত লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এতে অন্তত ২০টি ঘর সম্পূর্ণ বা আংশিকভাবে পুড়ে যায়। অভিযোগ রয়েছে, এ সময় লুটপাটও হয়েছে।

বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, ‘মসজিদ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এরপর প্রতিশোধমূলক হামলায় ঘরে আগুন দেওয়া হয়। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।’

পরিস্থিতি শান্ত করতে রবিবার (২৭ জুলাই) সকালে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি থাকবে।

এই সময়ের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে চলাচল, সভা-সমাবেশ, মিছিল, মাইক ব্যবহার এবং লাঠি, রড, দেশীয় অস্ত্র বা আগ্নেয়াস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কেউ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দল নেতা
পাবনায় নদীর ঘাট দখল, ব্যাপক গোলাগুলি, বিএনপি কার্যালয়ে আগুন
পাবনার দুটি আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
দেশে এখন অপরাধের পরিমাণ কম, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে এখন অপরাধের পরিমাণ কম, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড
২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড
সংগীত নিয়ে গভীর লেখালিখি অপ্রতুল কেন?
সংগীত নিয়ে গভীর লেখালিখি অপ্রতুল কেন?
জিরো এফআইআর কী, কখন ও কোথায় দায়ের করা যায়
জিরো এফআইআর কী, কখন ও কোথায় দায়ের করা যায়
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে