মাদ্রাসায় হঠাৎ দুই ছাত্রী অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৫, ১২:৪৮ আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১২:৪৮

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি আবাসিক মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থী মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) ভোরে তারা মারা যায়।

মারা যাওয়া শিশুরা হলো- গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) ও একই ইউনিয়নের বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে জামিলা খাতুন (১০)।

জানা গেছে, ডুবার মোড় শেফালী বেগম মহিলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী তানিয়া ও জামিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ও বমি করতে শুরু করে। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ তাদেরকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার আব্দুল আলিম বলেন, গভীর রাতে দুই বাচ্চাকে মাদ্রাসা কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে জামিলাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল এবং তানিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তানিয়ার পায়ে দাগ ছিল এবং জামিলার গায়ে হলুদভাব দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সাপ বা অন্য কোনও বিষাক্ত প্রাণীর কামড়ে তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে।

মাদ্রাসার পরিচালক আশরাফ আলী বলেন, শুক্রবার রাতে মাদ্রাসায় ১৩ জন ছাত্রী এক সঙ্গে ঘুমিয়ে পড়ে। দুই ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, মধ্যরাতের দিকে মাদ্রাসায় থাকা অবস্থায় তাদের বমি হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

/এফআর/
সম্পর্কিত
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি