পাবনায় চোর ধরতে গিয়ে যুবক নিহত

পাবনা প্রতিনিধি
২১ আগস্ট ২০২৫, ০৮:৩৪ আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৮:৩৪

পাবনার আটঘরিয়ায় চোরদের হামলায় আসাদ হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদ ওই গ্রামের উকিল আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর আসাদের ঘরের জানালা দিয়ে চোরের একটি দল মোবাইল ফোন চুরি করে পালানোর চেষ্টা করছিল। এ সময় আসাদের স্ত্রী চিৎকার করলে তিনি দ্রুত গিয়ে এক চোরকে ধরে ফেলেন। সঙ্গে সঙ্গে চোর দলের অন্য সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে আসাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে চোরের দলের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক যুবকের নাম সজীব, তার বাড়ি একই উপজেলার সোনাকান্দর গ্রামে।

গ্রামবাসীর অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরেই চুরি-ডাকাতির উৎপাত বেড়ে গেছে। দিন-দুপুরেও চুরি হচ্ছে, গরুর খামারিরা রাতে পাহারা দিতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি স্থানীয়ভাবে প্রকাশ্যে জুয়ার আসর বসছে, যা চোর-ডাকাত তৈরির ক্ষেত্র হিসেবে কাজ করছে। কিন্তু পুলিশের নীরব ভূমিকায় মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে বলে তারা অভিযোগ করেন।

আটঘরিয়া থানার ওসি আরিফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সজীব নামের একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হবে। ঘটনার সঙ্গে অন্যদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ১২ পুলিশ সদস্য আহত
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি