বগুড়ার সারিয়াকান্দিতে হাত-পা বেঁধে শ্বাসরোধে নারীকে হত্যা

বগুড়া প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫

বগুড়ার সারিয়াকান্দিতে শাহিনুর বেগম (৪৭) নামে এক নারীকে হাত-পা বেঁধে ও মুখে কাপড় গুঁজে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দিনের কোনও একসময় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গোয়ালবাতান গ্রামের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘাতকরা ঘরের জিনিসপত্র তছনছ করেছে। রাত সাড়ে ৯টায় এ খবর পাঠানোর সময় সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে ছিল।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানিয়েছেন, বাড়িতে একা বসবাসকারী ওই নারীকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গোয়ালবাতান গ্রামের শাহিনুর বেগমকে তার স্বামী আমিরুল ইসলাম ভেলু তালাক দেন। তার এক ছেলে ও এক মেয়ে। ছেলে আল আমিন সৌদি আরবে চাকরি করেন। মেয়ের বিয়ে হয়েছে, তিনি ঢাকায় স্বামীর সঙ্গে থাকেন। ওই নারী বাড়িতে একাই বসবাস করতেন। সোমবার সারা দিন তাকে দেখতে না পেয়ে রাত ৮টার দিকে বোন শিউলী বেগম বাড়িতে আসেন। তিনি দেখেন বাড়ির বাইরের দরজায় ছিটকিনি লাগানো। ছিটকিনি খুলে ঘরে ঢুকে মেঝেতে কাপড় দিয়ে হাত-পা বাঁধা ও মুখে গামছা গুঁজে দেওয়া লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

বোন শিউলী বেগমের ধারণা, আশপাশের মাদকাসক্তরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি হত্যাকারীদের দ্রুত শনাক্ত ও তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ওসি জামিরুল ইসলাম জানান, ওই নারীকে কখন হাত-পা বেঁধে ও মুখে গামছা গুঁজে শ্বাসরোধে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। প্রতিবেশীরা রাত ৮টার দিকে তার বসতঘরের মেঝেতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিয়েছেন। সিআইডির ক্রাইম সিনের কর্মকর্তারা এলে লাশ উদ্ধার করবেন।

/কেএইচটি/
সম্পর্কিত
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
তারেক সাঈদকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ ট্রাইব্যুনালের
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি