নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, থানায় জিডি

নওগাঁ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৪

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নামে একটি ভুয়া ওয়েবসাইট খোলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নওগাঁ বিশ্ববিদ্যালয় ২০২৩ সালে প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নামে কোনও ওয়েবসাইট খোলা হয়নি। কিন্তু কিছু অসাধু চক্র গত ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে একটি ভুয়া ওয়েবসাইট চালু করে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করছিল। এতে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আলাউদ্দিন জানান, ভুয়া ওয়েবসাইটের বিষয়টি জানার পরপরই প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয় এবং আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে নওগাঁ সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। একইসঙ্গে ভুয়া সাইটের লিংক অপসারণে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ভুয়া ওয়েবসাইট চালানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে শিগগিরই আইনের আওতায় আনা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে কুৎসা রটনার অভিযোগে ফের জিডি
আমিনুল হককে নিয়ে ফেসবুকে ‘মানহানিকর পোস্ট’, থানায় জিডি
শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় রিমান্ডে মাদ্রাসাশিক্ষক, এবার নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার হুমকি
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী