মাদকসেবী ছেলেদের পুলিশে দিলেন দুই মা

রাজশাহী প্রতিনিধি
৩০ মার্চ ২০১৬, ১১:৪৩আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১১:৪৮

রাজশাহী

রাজশাহীর তানোরে মাদকসেবী সন্তানদের পুলিশে দিলেন দুই মা। পুলিশে হস্তান্তরের পর মঙ্গলবার বিকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ তাদের প্রত্যেককে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, তানোর উপজেলার বিনোদপুর গ্রামের বিশ্বনাথ হেমব্রম (৩০) ও তাতিয়ালপাড়া গ্রামের মনিরুল ইসলাম (২৫)।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মাদকসেবী ছেলেদের অত্যাচারে অতিষ্ট হয়ে মঙ্গলবার দুপুরে বাহামনি ও মনোয়ারা নামের দুই মা পুলিশে খবর দেন। এরপর পুলিশ তাদের বাড়িতে উপস্থিত হয়ে ওই দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে পুলিশ তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের বিচারক তাদের প্রত্যেককে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। বর্তমানে তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি