সৎকারে যাওয়ার সময় নৌকাডুবি, আরও ২ জনের লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১১ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১১

রাজশাহীর গোদাগাড়ীতে সৎকারে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে পবা উপজেলার হরিপুর বেড়পাড়া গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে হরেন সাহা (৬৫) নামে একজনের লাশ ভাসতে দেখা যায়। পরে তা উদ্ধার করা হয়। বিকালে গোদাগাড়ী উপজেলার খারিজাগাতি সংলগ্ন নদী থেকে দিলীপ (৩২) নামে আরেকজনের লাশ পাওয়া যায়।

দিলীপের বাড়ি গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামে। আর হরেন সাহার বাড়ি ডুমুরিয়া গ্রামে। এর আগে শনিবার সকালে জিতেন মণ্ডল (৬০) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছিল। জিতেন মণ্ডল কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় তিন জনের মৃত্যু হলো। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার প্রেমতলী এলাকার পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। তার মরদেহ সৎকার করতে পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়। এরপর মরদেহটি চরে রেখে আরও আত্মীয়-স্বজনকে নিতে একটি নৌকা আসে। এতে ২০ থেকে ২৫ জন আত্মীয় নৌকায় উঠে নদী পার হয়ে মরদেহ সৎকারের জন্য যাচ্ছিলেন। তখন স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার পর বাকিরা সাঁতরে পাড়ে উঠলেও তিন জন নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন জিতেন মণ্ডলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার দিনভর স্বজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ দুজনকে উদ্ধারে পদ্মা নদীতে তল্লাশি চালালেও পাওয়া যায়নি। এরপর ডুবুরি দল ফিরে গেলেও নদীতে খোঁজ চালিয়ে যাচ্ছিলেন স্বজনরা। রবিবার সকালে বেড়পাড়া এলাকায় হরেন সাহার লাশ পাওয়া যায়। বিকালে খারিজাগাতি এলাকায় পাওয়া যায় দিলীপের লাশ।

গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান বলেন, ‌‘রবিবার স্বজনরাই নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করেছেন। তাদের লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় আগের দিন শনিবার গোদাগাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। এ নিয়ে তিন জনের মৃত্যু হলো।’

/এএম/
সম্পর্কিত
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম