হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানি, তিন কর্মী গ্রেফতার

পাবনা প্রতিনিধি 
১৯ অক্টোবর ২০২৫, ১৭:৫০আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৮:০৮

পাবনা শহরের সেন্ট্রাল হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে হাসপাতাল থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার আবুল হোসেন (৩০), চকপৈলানপুর এলাকার মোত্তাকিন বিশ্বাস (৩৭) ও ভাঙ্গুড়া উপজেলার আব্দুল্লাহ আল মামুন (২৪)।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে হাসপাতালে এক নারীর সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। তাকে ওয়ার্ডে নেওয়ার সময় হাসপাতালের এক কর্মী যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি ভুক্তভোগী তার স্বজনদের জানালে তারা প্রতিবাদ জানান। এ সময় স্বজন, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের এক ছাত্রের সঙ্গে কর্মচারীদের বাগবিতণ্ডা হয়। পরে বহিরাগতরা কর্মচারীদের পক্ষে অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে এডওয়ার্ড কলেজের আরও কিছু শিক্ষার্থী ঘটনাস্থলে এসে হাসপাতালে ভাঙচুর চালান। রাতেই পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তিন কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পরপরই জেলা প্রশাসক ও সিভিল সার্জনের নির্দেশে হাসপাতালটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘রোগীকে যৌন হয়রানির অভিযোগে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে রবিবার সকালে থানায় একটি মামলা করেছেন। আটক তিন জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়ির চালক গ্রেফতার
সর্বশেষ খবর
ইবিতে শিবির-ছাত্রদলের মধ্যে উত্তেজনা, দেশীয় অস্ত্রের মহড়া 
ইবিতে শিবির-ছাত্রদলের মধ্যে উত্তেজনা, দেশীয় অস্ত্রের মহড়া 
মার্কিন অর্থনৈতিক চাপের মুখে জাতীয় ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
মার্কিন অর্থনৈতিক চাপের মুখে জাতীয় ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
নিশিরাতে লং ড্রাইভ, ঘুম এলে কী করবেন
নিশিরাতে লং ড্রাইভ, ঘুম এলে কী করবেন
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক