‘আব্বু-আম্মু মাফ করে দিও, তোমাদের জন্য কিচ্ছু করতে পারলাম না’

রাজশাহী প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৫, ১৮:৫৪আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৮:৫৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন একটি ভবনের ফ্ল্যাট থেকে ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার কক্ষে রঙিন কাগজে লেখা চারটি চিরকুট পাওয়া গেছে। একটি চিরকুটে লিখেছেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নন। নিহত ছাত্রীর নাম সোনিয়া সুলতানা (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ সেশনের (৬৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ‌‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) ভোরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুর এলাকার ইসলাম টাওয়ারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে ওই টাওয়ারের সাততলার ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করা হয়। ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ পাওয়া যায়। ফ্ল্যাটে পরিবারের সঙ্গেই থাকতেন। তার বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী।

পুলিশ জানিয়েছে, তার কক্ষে চারটি চিরকুট পাওয়া গেছে। একটি চিরকুটে লেখা, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার যেন পোস্টমর্টেম না করা হয়। আম্মু, আব্বু, ধ্রুবতারা আমি খুব ভালোবাসি। আমাকে ক্ষমা করে দিও। আল্লাহকে বলো আমাকে মাফ করে দিতে।’ আরেকটি চিরকুটে লেখা, ‘আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি মা। কবরের আজাব কীভাবে সহ্য করবো। আব্বুকে বলবা আমার কবরের পাশে থাকতে। আল্লাহ যেন আমাকে মাফ করে দেন।’ অন্য একটিতে লেখা, ‘আব্বু-আম্মু তোমরা আমাকে মাফ করে দিও। তোমাদের জন্য আমি কিচ্ছু করতে পারলাম না। আমার অনেক স্বপ্ন ছিল মা। আমি কিচ্ছু পারলাম না। আব্বু-আম্মু শুধু দোয়া করো যেন আমাকে মাফ করে দেন।’ আরও একটিতে লেখা, ‘আমি খুব করে বাঁচতে চেয়েছি বিশ্বাস করো তোমরা। কিন্তু নিজের সঙ্গে যুদ্ধ করে আর পেরে উঠলাম না।’

রাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আকতার বানু বলেন, ‘বিষয়টি জেনেই ঘটনাস্থলে গিয়েছিলাম। মঙ্গলবার ক্লাসে সোনিয়ার ভাইভা ছিল। ভালো ভাইভা দিয়েছিল। কিন্তু কেন এমন করলো, বুঝতে পারছি না। কয়েকটি চিরকটু লিখে রেখে গেছে। সেখানে শুধু লেখা ‘মাফ করে দিও। পুলিশ প্রাথমিকভাবে আলামত সংগ্রহ করে নিয়ে গেছে। হয়তো তারা তদন্ত করলে বিষয়টি জানতে পারবে।’ 

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশ ঝুলছিল। এটি আত্মহত্যা বলেই মনে হয়েছে। চিরকুটে ময়নাতদন্ত না করার অনুরোধ জানিয়ে গেছে। পরিবারও সেটি চায়নি। তাই ময়নাতদন্ত করা হয়নি। তবে এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী