ধানের শীষের বাইরে কেউ নির্বাচন করলে কোনও কেন্দ্রে এজেন্ট দিতে পারবে না: বিএনপি নেতা

পাবনা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৫, ০২:৪৮আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০২:৪৮

পাবনা-৩ আসনে (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) বিএনপির কেউ নির্বাচনে নামতে চাইলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন। তিনি বলেছেন, ‘ধানের শীষের বাইরে কেউ যদি নির্বাচন করার চিন্তা করে, আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি, কোনও কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না। ধানের শীষের বাইরে কোনও লোক থাকবে না।’

শনিবার সন্ধ্যায় (২২ নভেম্বর) চাটমোহর বালুচর মাঠে বিএনপির নির্বাচনী জনসভা থেকে তিনি এ হুঁশিয়ারি দেন। জনসভাটি ছিল প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনকে ঘিরে আয়োজিত শক্তিপ্রদর্শন। 
সুজানগরের বাসিন্দা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি তুহিনকে ‘বহিরাগত’ বলেও যে সমালোচনা আছে, সেটিকে পাশ কাটিয়ে শক্ত অবস্থান জানান স্বপন।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নূর-মুজাহিদ স্বপন বলেন, ‘আমি বোঝাতে চেয়েছি বিএনপির সিদ্ধান্তের বাইরে যদি কেউ নির্বাচন করে তাদের উদ্দেশে কথাটি বলা হয়েছে। আমি সব সময় চেষ্টা করবো বিএনপি সবাই একসাথে থাকবো।’

পাবনা জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার বলেন, ‘সে (নূর-মুজাহিদ স্বপন) এতো কাঁচা রাজনীতিবিদ নয়। আপনারা (সাংবাদিকরা) তার কথার ভুল ব্যাখ্যা করছেন। সে অন্য কিছু বোঝাতে চেয়েছে।’

এ ব্যাপারে জানতে পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী ও কৃষক দলের সভাপতি হাসান জাফিরের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

/এএম/এমএইচআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি