পাবনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে গুলি ছোড়া যুবক গ্রেফতার

পাবনা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৫, ১৩:০৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১৩:০৩

পাবনার ঈশ্বরদীতে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় পিস্তল হাতে গুলি ছোড়া যুবক তুষার হোসেনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারের পর তার দেখানো জায়গা থেকে অবৈধ পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ সদর থানার ধানবান্ধি জে সি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তুষার ঈশ্বরদীর ভেলুপাড়া মহল্লার তাহেরের ছেলে। সংঘর্ষের দিন প্রকাশ্যে পিস্তল প্রদর্শন ও গুলি ছোড়ার পর তাকে জামায়াত কর্মী হিসেবে শনাক্ত করার কথা জানিয়েছিল ঈশ্বরদী থানা পুলিশ।

গত ২৭ নভেম্বর ঈশ্বরদী থানাধীন চকগড়গড়ি আলহাজ মোড় এলাকায় বিএনপি ও জামায়াত মনোনীত এমপি প্রার্থীদের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে তুষার হোসেন প্রকাশ্যে অবৈধ পিস্তল প্রদর্শন করে এবং গুলি ছোড়ে। এ ঘটনায় ঈশ্বরদী থানা বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে একটি মামলা করা হয় এবং তাকে ৬ নম্বর আসামি করা হয়।

ঘটনার পর ডিবির ওসি রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় আসামিকে ধরতে অভিযান শুরু করে। ধারাবাহিক ওই অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ সদর থানার ধানবান্ধি জে সি রোড এলাকায় অভিযান চালিয়ে তুষারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তুষার জানান, ঈশ্বরদীর ভেলুপাড়া এলাকায় তার লুকিয়ে রাখা একটি পিস্তল রয়েছে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ডিবির সদস্যরা রবিউল ইসলামের পতিত জমিতে মাটি খুঁড়ে স্বচ্ছ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সচল কালো রঙের পিস্তল ও ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।

ডিবির ওসি রাশিদুল ইসলাম বলেন, অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে ডিবির অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী