রাজশাহীতে এনসিপি থেকে পাঁচ নেতার পদত্যাগ

রাজশাহী প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২

সাইফুল ইসলামকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক করায় একই কমিটির পাঁচ সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগ করা পাঁচ সদস্য কমিটি বিলুপ্তের দাবি জানিয়েছেন। বুধবার (৩ নভেম্বর) তারা পদত্যাগপত্র কেন্দ্রে পাঠান।

তারা হলেন- আজিজুল ইসলাম, আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম, ও  নঈম ফকির। তারা গত ২৯ নভেম্বর ঘোষণা করা এনসিপি রাজশাহী জেলা কমিটিতে সদস্য পদ পান।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, গত ২৯ নভেম্বর কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের চিঠির মাধ্যমে রাজশাহী জেলা কমিটি গঠন করা হয়। সেখানে আজিজুল ইসলাম, আসাদ,  মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম, নঈম ফকিরকে রাজশাহী জেলা এনসিপির সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে। কিন্তু দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে, আমরা জুলাই আন্দোলনে সম্মুখের যোদ্ধা ছিলাম, স্বৈরাচার হটানোর জন্য আন্দোলন করলাম- সে স্বৈরাচারের অন্যতম দোসর সাইফুল ইসলামকে জেলা কমিটির আহ্বায়ক করে রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা আরও উল্লেখ করেন, জুলাইয়ের সঙ্গে বেইমানি রাজশাহীর মাটিতে করতে দেওয়া হবে না। এ ছাড়া নাম না জানা একজনকে সদস্য সচিব করা হয়েছে। যাদের জুলাই আন্দোলনের সঙ্গে কোনও সম্পৃক্ততা নাই। আমরা জুলাই আন্দোলনের যোদ্ধারা এ কমিটি দেখে মর্মাহত। আমরা অবিলম্বে কমিটি বাতিলের অনুরোধ জানাচ্ছি। রাজশাহীর মাটিতে আওয়ামী লীগের দোসরের কোনও স্থান হবে না। আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে প্রয়োজনে আমরা আবার রাজপথে নামবো। কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত আমরা ৫ জন পদত্যাগ করলাম।

এ বিষয়ে আজিজুল ইসলাম বলেন, কিছুদিন আগে সাইফুল ইসলামকে আহ্বায়ক করে রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে আমার নাম আছে সদস্য হিসেবে। আমরা আওয়ামী লীগ তাড়ানোর জন্য রাজপথে লড়াই করেছি। কিন্তু আওয়ামী লীগের দোসরকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। আমরা চাই এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হোক।

এ বিষয়ে এনসিপি রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, এগুলো ইনটেশনালি করা হচ্ছে। এগুলো উদ্দেশ্যেপ্রণোদিত এবং কমিটিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী