চলন্ত ট্রেনে ওঠার সময় পড়ে নারীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৬, ১৮:১৫আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১৮:১৫

রাজশাহীতে চলন্ত ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে রুপা বেগম (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল ৪টায় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় রাজশাহী রেলওয়ে স্টেশনে প্লাটফর্মে এ ঘটনা ঘটে।

নিহত রুপা বেগমের বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার কিউর করলি গ্রামে। তার স্বামীর নাম অনিক। অনিক ঢাকা একটি ফার্নিচারের দোকানে কাজ করেন।

জানা গেছে, বিকাল ৪টার সময় রাজশাহী-ঢাকার মধ্যে চলাচল করা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। এ ট্রেনে রুপা ও তার স্বামী অনিক ঢাকায় যাওয়ার জন্য ট্রেনে রাজশাহী রেলওয়ে স্টেশনে আসেন। এ সময় ট্রেন ছেড়ে দেয়। তারা দ্রুত তাদের বেডিং আগে ট্রেনে তুলে দেন। এরপর রুপা ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে প্ল্যাটফর্মে মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনায়েতুল হক বলেন, রেল স্টেশন থেকে রুপাকে উদ্ধার করে রাজশাহী হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ হাসপাতালে রয়েছে।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ের জিআরপি থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, ট্রেনটি ছেড়ে দিয়েছিল। তখন ওঠার সময় পড়ে গিয়ে প্লাটফর্মে আঘাতপ্রাপ্ত হয়ে রুপা আহত হন। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম