কারাগারে অসুস্থ আ.লীগ নেতার মৃত্যু

পাবনা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৯:০৫

কারাগারে থাকা পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকী মারা গেছেন। রবিবার (১১ জানুয়ারি) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা কারাগারের জেল সুপার ওমর ফারুক। তিনি জানান, কারাবন্দি অবস্থায় গত শুক্রবার সকালে হৃদরোগ ও ডায়াবেটিসজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন প্রলয় চাকী। তাৎক্ষণিকভাবে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়।

জানা গেছে, গত বছরের ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাসা থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতারের পর থেকে তিনি কারাগারেই ছিলেন।

প্রলয় চাকী রাজনীতির পাশাপাশি একজন পরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি পাবনা শহরের আলোচিত ‘চাকী বাড়ি’ নামের মদের বারের মালিক হিসেবেও পরিচিত ছিলেন। গত ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র হত্যার ঘটনার পর ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে চলে যান বলে জানা যায়। পরে তাকে গ্রেফতারের পাশাপাশি ‘চাকী বাড়ি’তে থাকা মদের বার বন্ধের দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলনেও নামে পাবনাবাসী।

/এফআর/
সম্পর্কিত
কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের করা হলো লাইটার, নেইল কাটার
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা: সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সরাসরি আলোচনার কথা ভাবছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
ইরানের সঙ্গে সরাসরি আলোচনার কথা ভাবছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
বেড়াতে গিয়ে খাবারের খরচ বাঁচাবেন কীভাবে?
বেড়াতে গিয়ে খাবারের খরচ বাঁচাবেন কীভাবে?
তারেক রহমানকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে দেখছেন: হুমায়ুন কবির
তারেক রহমানকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে দেখছেন: হুমায়ুন কবির
খুনি ভাড়া করে একজনকে হত্যা করা সোবহান ছুরিকাঘাতে নিহত
খুনি ভাড়া করে একজনকে হত্যা করা সোবহান ছুরিকাঘাতে নিহত
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ