সিরাজগঞ্জে তারেক রহমান

বর্তমানে বিএনপি ছাড়া দেশ চালানোর অভিজ্ঞতা কোনও দলের নেই

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৬, ১৯:০৬আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১৯:০৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘মানুষ এখন জানতে চায় এবং দেখতে চায়, কোন রাজনৈতিক দল দেশ ও জনগণের জন্য কোন পরিকল্পনা গ্রহণ করেছে। যাতে দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যে দলের অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে হয়। বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনার অভিজ্ঞতা কোনও রাজনৈতিক দলের নেই।’ 

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুরী পাইকপাড়ায় বিসিক শিল্পপার্ক এলাকায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘দেশ আমাদের অনেক কিছু দিয়েছে। ১৯৭১ সালে লাখো শহীদ জীবন দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বহু মানুষ নিজের জীবন উৎসর্গ করেছেন সেই স্বাধীনতা রক্ষা করার জন্য। এখন আমাদের সেই স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হবে। আজ এই লাখ লাখ মানুষের সামনে আমি হয়তো দাঁড়িয়ে প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম। আপনারা হয়তো হাততালি দিতেন। তাতে কোনও লাভ হতো না।’

তিনি আরও বলেন, ‘মানুষ তার ওপরেই ভরসা করে যার অভিজ্ঞতা আছে। মানুষ তার ওপরে ভরসা করে যার ওপরে ভরসা করা যেতে পারে, যে মানুষকে বিপদের সময় ফেলে রেখে চলে যায় না। এসব গুণ বিএনপির মধ্যে আছে। যদি দেশের ২০ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয় তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ 

তারেক রহমান বলেন, ‘একটি গোষ্ঠী আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখামাত্র তাদের বলবেন “গুপ্ত তোমরা”। যারা বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটি নাম “গুপ্ত”। কারণ গত ১৬ বছর তাদের আমরা দেখি নাই। তারা তাদের সঙ্গেই মিশে ছিল, যারা ৫ তারিখে পালিয়ে গেছে।’ 

সিরাজগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যদি তাঁত বা লুঙ্গির কথা বলি তাহলে চোখের সামনে ভেসে উঠে সিরাজগঞ্জ ও পাবনা এলাকা। এই এলাকার মানুষ তাঁতশিল্পের সঙ্গে জড়িত। ক্ষমতায় গেলে তাঁতশিল্পের উৎপাদিত পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দেবো আমরা।’

জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিরাজগঞ্জের পাঁচটি ও পাবনার পাঁচটি আসনের বিএনপি প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোট চান তারেক রহমান। সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় জনসভায় দলের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী