রাজশাহীতে ছেলের হাতে মা খুন

রাজশাহী প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৫ আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৫

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরের চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় নিহত নারীর ছেলে সুমনকে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সুমন দীর্ঘদিন ধরে বখাটে স্বভাবের ও মাদকাসক্ত। গতকাল রাতে তিনি মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মায়ের ওপর হামলা চালান সুমন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সোহাগী খাতুন। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহত নারীর লাশ রাস্তায় ফেলে দিয়ে পালানোর চেষ্টা করেন সুমন। এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে চন্দ্রিমা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে হেফাজতে নেয় এবং মায়ের লাশটি উদ্ধার করে।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নারীর লাশ উদ্ধার করেছে। একই সঙ্গে অভিযুক্ত ছেলে সুমনকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
অপ্রতিম হত্যা: কবে আদালতে চার্জশিট দেবে পুলিশ, জানালেন এসপি
এক খুনের রহস্য উদ্ঘাটন করতে ২০০ সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে পুলিশ
বোনের বিয়েতে দাওয়াত দেয়নি কেন জানতে গিয়ে ছুরিকাঘাতে ভাইকে হত্যা
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত