ইভটিজিংয়ে বাধা, উল্লাপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫০ আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫০

ইভটিজিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে শাহ আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের ৫ জন।

নিহত শাহ আলম উপজেলার রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত দোষীদের বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার সকালে মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় সকাল-বিকাল নিয়মিত আড্ডা দিতেন। সেখানে মেয়েদের উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে রশিদপুর গ্রামের লোকজন তাদের একাধিকবার নিষেধ করেন। এরই জেরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রশিদপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় কাশিনাথপুরের বখাটে যুবকরা।

হামলার পর দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের ৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে শাহ আলমের অবস্থার অবনতি হয়। পরে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে। শাহ আলমকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেওয়ার পথে তিনি মারা যান।

সলঙ্গা থানার ওসি ইমাম জাফর বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। ওই সংঘর্ষে একজন গুরুতর আহত ছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে শাহ আলম নামের এক ব্যক্তি মারা গেছে। নিহতের পরিবারকে থানায় আসার জন্য বলা হয়েছে। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
বিরোধ মেটাতে সালিশ, চেয়ারম্যানের সামনেই দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
রায় পাওয়ার পর জমি দখল, এরপরই সংঘর্ষে প্রাণ গেলো হুরমুজের
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম