সিরাজগঞ্জে ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৬, ২৩:১০আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ২৩:১৪

সিরাজগঞ্জ সিরাজগঞ্জে ট্রাকচাপায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় ট্রাকের সহকারীসহ দুজন আহত হয়েছেন। সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা বিষয়টি নিশ্চিত করেন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করেছে বলে জানা যায়।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চণ্ডিদাসগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা জানান, অবরোধের কারণে কিছু সময়ের জন্য রাস্তার দুপাশে যানবাহন আটক পড়েছিল। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। ট্রাকটি আটক করা হয়েছে।
নিহত বায়েজিদ (৯) শিয়ালকোল ইউনিয়নের বহুতি চারাবটতলা এলাকার আব্দুল লতিফের ছেলে এবং চণ্ডিদাসগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
এসময় নিহতের আরেক সহপাঠি রাব্বি এবং  ট্রাকের সহকারী মাসুদ (১৮) আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মাসুদের অবস্থা আশঙ্কাজনক।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী