সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ১২:০৬আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১২:০৮

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাকে (৭৬) গ্রেফতার করা হয়েছে। বগুড়া ডিবি পুলিশের একটি দল শুক্রবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শরিফুল ইসলাম জিন্নাহ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বগুড়া জেলা শাখার সভাপতি। তিনি বগুড়ার শিবগঞ্জের মহাস্থান এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে।

জিন্নাহ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের শরীক জাতীয় পার্টি থেকে গত ২০১৮ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালে একই আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পলাতক অবস্থায় সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। মামলা থাকায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। আপিলে মনোনয়ন ফিরে পেলেও নির্বাচনি পরিবেশ না থাকার অজুহাতে তিনি নির্বাচন থেকে সরে আসেন।

বগুড়া ডিবি পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়। এরপর শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকার রমনা থানা এলাকা থেকে বগুড়ার শিবগঞ্জ থানার দণ্ডবিধির বিভিন্ন ধারা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বগুড়ার বিভিন্ন থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের কয়েকটি ধারায় ১০টি মামলা হয়েছে। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে আরও দুটি মামলা চলমান আছে।

বগুড়া ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার জানান, বেশ কয়েকটি মামলার আসামি সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হবে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়া হতে পারে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা‘যে রাষ্ট্র শিশুকে বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়’
বাবার জানাজায় অংশ নিতে সাবেক এমপির ৭ ঘণ্টার প্যারোল
সিরাজুল হত্যাচেষ্টা মামলাগ্রেফতার দেখানো হলো সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের