সিসি ক্যামেরায় দেখবো, শ্রেণিকক্ষে শিক্ষক-ছাত্ররা কী করেন: শিক্ষামন্ত্রী

রাজশাহী প্রতিদিন
১১ এপ্রিল ২০২৬, ১৮:০৩আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৮:০৫

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘এখন ঘরে বসে পুরো পৃথিবী দেখা গেলে পরীক্ষা কেন্দ্রও দেখা সম্ভব। এজন্য শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। সিসি ক্যামেরায় দেখবো, শ্রেণিকক্ষে শিক্ষক-ছাত্ররা কী করেন।’

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগারি শিক্ষা বোর্ডের রাজশাহী অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী মেডিক্যাল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী তার আগের মেয়াদে নকল বন্ধ করার কথা বলতে গিয়ে বলেন, ‘আমি তো আমেরিকা থেকে শিক্ষক ইমপোর্ট করে নকল বন্ধ করিনি। আপনাদের মাধ্যমেই করেছি, নাকি? এটা প্রমাণিত সত্য যে, সরকারের যদি সদিচ্ছা থাকে শিক্ষকরা সহযোগিতা করেন। সরকারের যদি সহযোগিতা না থাকে, শিক্ষকরা সহযোগিতা করেন না। তাই আমার বিশ্বাস, শিক্ষকরা আবার আগের অবস্থানে যাবেন। শিক্ষার পরিবেশ ফেরাবেন।’

তিনি বলেন, ‘ইলেক্ট্রনিক ডিভাইস বা অন্য কিছু, এগুলো জন্য তো আমাদের ব্যবস্থা নিতে হবে। এবার বেশি কিছু করার দরকার নেই। সিম্পলি আমরা ক্লোজ সার্কিট ক্যামেরার কথা বলেছি। এটা কিন্তু শুধু পরীক্ষার জন্য না। এই ব্যাপারে ভুল বোঝা যাবে না। আজকে পলিটেকনিকে শিক্ষার্থীরা অভিযোগ করলো, ঠিকমতো ক্লাস হয় না। আবার শিক্ষকরা অভিযোগ করলেন, ছাত্ররা ঠিকমতো ক্লাসে আসে না। ওকে ফাইন। ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাবেন। রেকর্ডিং থাকবে হাতে। আমি ক্লাসগুলো দেখব শিক্ষকরা কী করেন, ছাত্ররা কী করে। কারণ আমাদের তো মনিটরিং করতেই হবে। কোনও বিকল্প নেই।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘এজন্য আমরা বলেছি প্রতিটি ক্লাসরুমে ক্যামেরা থাকতে হবে। তাহলে আমরা ঢাকায় বসে বা রাজশাহী বসে ক্লাসগুলো দেখতে পারবে, আসলে ক্লাস হচ্ছে কিনা। এখন এই কথা শুনে অনেকে বলছে, ছাত্র-ছাত্রীদের ঘাড় ঘোরাতে দেওয়া যাবে না। কেন? ঘাড় ঘোরাতে পারবে না এটা তো কোনও কথা না। আমরা বলেছি, ক্লাসরুমে উপস্থিতি থাকে কিনা। শিক্ষক ঠিকমতো আসেন কিনা, ছাত্র ঠিকমতো মনোযোগ দেয় কিনা। এগুলোকে আমরা বিবেচনায় আনবো। সেইসঙ্গে পরীক্ষার হলে সিসি ক্যামেরা থাকবে।’

তিনি বলেন, ‘তাহলে আমাদের চিন্তা কমে গেলো। ঘরে বসে যদি পৃথিবী দেখতে পারি, ঘরে বসে আমি ক্লাসরুম দেখতে পারবো না কেন? আবার প্রশ্ন উঠেছে, খালেদা জিয়া প্রত্যন্ত অঞ্চলে একটা ক্লাসরুম দেখতে গিয়েছেন। আমাকে সেখানে যেতে হবে কেন?’

শিক্ষাখাতে পর্যায়ক্রমে বাজেট বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘এবার প্রধানমন্ত্রী বলেছেন বাজেটে শিক্ষাখাতে পাঁচ পার্সেন্ট দেবেন। হিউজ অ্যামাউন্ট কিন্তু পাঁচ পার্সেন্ট। এই গত বাজেটেই দেখলাম টাকা ফেরত যাচ্ছে। কাজে লাগাতে পারছে না। আমি এসে পাঁচ পার্সেন্ট, প্রায় ডাবল হয়ে যাবে বাজেট- এই টাকা কি খরচ করতে পারবো? পারব না। তাই আমরা পর্যায়ক্রমে শিক্ষাখাতের বাজেট বৃদ্ধি করতে চাই।’

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সভার আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা প্রমুখ। সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম।

 

/এএম/ 
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি