চট্টগ্রাম সিটি কলেজের সংঘর্ষের প্রতিবাদে রাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাবি প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৬, ০৫:২৪আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৪

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল—‘জামায়াত-শিবির যেখানে, লড়াই হবে সেখানে’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে ক্যাম্পাস ছাড়’, ‘শিবিরের সন্ত্রাস রুখে দাও’ এবং ‘জিয়ার সৈনিক এক হও’।

পরে বিক্ষোভ-পরবর্তী সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল হকের সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল, তা বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ রাখে না। তিনি একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গ টেনে ক্যাম্পাস থেকে ‘শিবিরকে বিতাড়িত করার’ আহ্বান জানান।

ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন, জামায়াত-শিবির কখনোই ৭১ নিয়ে কথা বলার নৈতিক অধিকার রাখে না। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা বন্ধ না হলে অতীতের মতো কঠোর রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ অভিযোগ করেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জামায়াত-শিবির দখলদারিত্ব কায়েম করেছে এবং চট্টগ্রাম সিটি কলেজের ঘটনাকে তারই ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন।

সুলতান আহমেদ রাহী বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পরও সহিংস রাজনৈতিক আচরণ চলমান রয়েছে। তিনি সতর্ক করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা হলে তার কঠোর প্রতিক্রিয়া আসবে।

/এম/  
সম্পর্কিত
বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো ছাত্রদল
পদোন্নতি পেয়ে অবরুদ্ধ নতুন স্বাস্থ্য পরিচালক, বললেন ‌‘আমি ছাত্রদল করতাম’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
সর্বশেষ খবর
৯০ শতাংশ প্রাপ্তবয়স্কই ভুগছেন এই সিনড্রোমে, অথচ নামই শোনেননি কেউ
৯০ শতাংশ প্রাপ্তবয়স্কই ভুগছেন এই সিনড্রোমে, অথচ নামই শোনেননি কেউ
ঢাবির আট বিভাগকে তিনটিতে একীভূত করার ভাবনা কতটা যৌক্তিক?
ঢাবির আট বিভাগকে তিনটিতে একীভূত করার ভাবনা কতটা যৌক্তিক?
হরমুজ প্রণালি ঘিরে ইরান আর যুক্তরাষ্ট্র ফের যুদ্ধের মুখে
হরমুজ প্রণালি ঘিরে ইরান আর যুক্তরাষ্ট্র ফের যুদ্ধের মুখে
সুইজারল্যান্ডের বিপক্ষে মেসির গোল কয়টি, কতবার জিতেছে আর্জেন্টিনা?
সুইজারল্যান্ডের বিপক্ষে মেসির গোল কয়টি, কতবার জিতেছে আর্জেন্টিনা?
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ