ফ্লাইওভারের ওপরে মোটরসাইকেলে আগুন দিলেন যুবক, কারণ কী

রাজশাহী প্রতিনিধি
০৩ জুন ২০২৬, ২২:২৬আপডেট : ০৩ জুন ২০২৬, ২২:২৬

রাজশাহীতে ফ্লাইওভারের ওপরে মোটরসাইকেল পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বুধবার (৩ জুন) বিকালে রাজশাহী নগরীর মেহেরচণ্ডী এলাকায় আরডিএ ওভারপাসে এ ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়।

ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, ওভারপাসের মাঝখানে দাঁড় করানো একটি মোটরসাইকেলে আগুন জ্বলছে। ধীরে ধীরে আগুনে পুরো মোটরসাইকেলটি পুড়ে যায়। আরেকটি ভিডিওতে এক ব্যক্তিকে এক বালতি পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে।

আগুনে মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক যুবক নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন। প্রত্যক্ষদর্শী দুজন জানিয়েছেন, প্রেমিকার সঙ্গে রাগ করে তিনি এই কাজ করেছেন। তবে বিষয়টি পুলিশ নিশ্চিত করতে পারেনি। ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। তবে মোটরসাইকেলটির মালিককে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মোটরসাইকেলের মালিককে পাওয়া যায়নি। তার পরিচয়ও জানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে প্রেমিকার সঙ্গে রাগ করে মোটরসাইকেলে আগুন দেওয়ার কথা শুনেছি। তবে এখনও এ বিষয়ে নিশ্চিত হতে পারিনি।’

/এএম/ 
সম্পর্কিত
জয় বাংলা স্লোগান দিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগ
জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দিলো কারা?
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?